বিভাজন নয়, ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার আহ্বান ডা. জাহিদ হোসেনের

বিভাজন নয়, ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার আহ্বান ডা. জাহিদ হোসেনের

সংগৃহীত ছবি

জনগণের অধিকার ও গণতন্ত্র নিয়ে খেলা না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার বিকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর স্কুল মাঠে বিএনপি আয়োজিত ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, দীর্ঘদিন জনগণ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ সফল করতে হবে।

তিনি আরও বলেন, বাসে আগুন, গুলি ও ভয়-ভীতির মাধ্যমে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিতে চাইছে। তাই বিভাজন নয়, ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা করতে হবে।

সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।