আজ বুধবার ১২ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ বুধবার ১২ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১২ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসবে।

অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে।

সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। অবশ্য শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

মিথুন [২১ মে-২০ জুন]

গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে।

শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। বিচ্ছেদ দাম্পত্য জীবন জোড়া লাগবে। লাইফস্টাইল বদলাবে। কামনা-বাসনা পূর্ণ হবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। সন্তানদের জন্য দিনটি স্মরণীয় হবে। মনের অভিলাষ পূর্ণ হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। কলকারখানায় উৎপাদন কমবে। শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

শূন্য পকেট পূর্ণ হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুখ শন্তি সমৃদ্ধির জোয়ার বইবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। রাগ জেদ আবেগ বর্জন করুন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যের মেলবন্ধন রচিত হবে। নতুন দলিলপত্র আসতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে।