আগুন লাগলে যে দোয়া পড়বেন

আগুন লাগলে যে দোয়া পড়বেন

আগুন লাগলে যে দোয়া পড়বেন। ছবিঃ সংগৃহীত

সামান্য অসচেতনতায় বড় ধরনের অগ্নিকাণ্ড হতে পারে। আগুন দেখে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করে তা নিভানোর বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। অতঃপর আল্লাহর কাছে তা সহজে নির্মূলে দোয়া ও আমল করা জরুরি।

হজরত আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রা: থেকে বর্ণিত- আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা যখন কোথাও আগুন দেখ, তখন তোমরা তাকবির দাও অর্থাৎ اَللهُ اَكْبَر পড়ো। কেননা, তাকবির আগুন নিভিয়ে দেয়। (তাবরানি : ১/৩০৭)। তাকবিরের অর্থ : আল্লাহ মহান।

ইমাম ইবনে তাইমিয়া রহ: বলেন, আগুন যত প্রলয়ঙ্করী হোক; তাকবিরের মাধ্যমে তা নিভে যায়। আর আজানের মাধ্যমে শয়তান পলায়ন করে। (আল-ফাতাওয়া আল-কুবরা : ৫/১৮৮)।

এ ছাড়াও পবিত্র কুরআনে বর্ণিত একটি আয়াত রয়েছে। যেটি পড়লে আগুন নেভাতে প্রভাব পড়ে, আগুনের ক্রিয়া নিস্তেজ হয়ে আসে। হজরত ইবরাহিম আ:-কে আগুন যেন স্পর্শ না করে, সে নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তায়ালা। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-

يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ

উচ্চারণ : ইয়া না-রু কু-নি বারদান ওয়া সালামান আলা ইবরাহীম।

অর্থাৎ ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আম্বিয়া : ৬৯)

অগ্নিকাণ্ডের স্থানের আশপাশে যারা থাকেন তারা আগুন নেভানোর যাবতীয় চেষ্টা অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে এই আমলগুলোও করলে, আশা করা যায় আল্লাহ তাআলা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে দেবেন।

আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘তোমরা যখন কোথাও আগুন দেখো, তখন তোমরা তাকবির দাও। কেননা তাকবির আগুন নিভিয়ে দেবে। (তাবরানি, হাদিস নং: ১/৩০৭)