গোবিপ্রবির আইন বিভাগের নতুন সভাপতি মানসুরা খানম

গোবিপ্রবির আইন বিভাগের নতুন সভাপতি মানসুরা খানম

মানসুরা খানম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক মানসুরা খানম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ২৫(৩) ধারা অনুযায়ী আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

এদিকে সহযোগী অধ্যাপক মানসুরা খানম ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি মানসুরা খানম বলেন, “আমি আগেও দু’বার সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি যেন আমার ওপর অর্পিত এই গুরুদায়িত্ব সফলভাবে পালন করতে পারি এবং আমার বিভাগের উন্নয়নে বদ্ধপরিকর থাকতে পারি—এটাই আমার কামনা। সহকর্মী ও শিক্ষার্থীবৃন্দের সহযোগিতা কামনা করছি।”

সহযোগী অধ্যাপক মানসুরা খানম পুনরায় সভাপতি নিযুক্ত হওয়ায় আইন বিভাগের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেন, “একজন মা যেমন সন্তানকে যত্নে আগলে রাখেন ও লালন-পালন করেন, ম্যাম আমাদের এবং আমাদের ডিপার্টমেন্টকে তেমনি স্নেহ ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। অক্লান্ত পরিশ্রম করে বিভাগের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।”

উল্লেখ্য, বর্তমানে সহযোগী অধ্যাপক মানসুরা খানম আইন অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এবং ২০১৬ থেকে ২০১৭ ও ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।