ফ্যাটি লিভারে ভুগছেন? পাতে রাখুন এই ৫ সবজি
ছবি: সংগৃহীত
লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। কোনো কারণে এতে ফ্যাট জমলে এই সমস্যাকে ফ্যাটি লিভার বলে। এটি ধরা পড়লে অবশ্যই সাবধান হতে হবে। নাহলে লিভারের বেহাল দশা হতে বেশি সময় লাগে না। এমনকি হতে পারে লিভার সিরোসিসের মতো সমস্যা।
এছাড়া ফ্যাটি লিভারের জন্য হতে পারে ফাইব্রোসিসও। যার কারণে প্রাণ হারানোর আশঙ্কা থাকে। ফ্যাটি লিভারের সমস্যা থেকে দ্রুত সুস্থ হয়ে উঠতে বদল আনতে হবে লাইফস্টাইলে। ডায়েটেও কিছু পরিবর্তন আনতে হবে।
কিছু সবজি আছে যা লিভার থেকে ফ্যাট দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। লিভার ভালো রাখতে কোন কোন সবজি খাবেন জেনে নিন-
ব্রকোলি
সবার প্রথমে ব্রকোলি খাওয়া শুরু করুন। এই সবজিতে আছে ফাইবার। পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্টও রয়েছে। নিয়মিত ব্রকোলি খেলে ফ্যাটি লিভারের সমস্যা কমবে।
গাজর
ফ্যাটি লিভারের সমস্যা কমাতে দারুণ একটি সবজি গাজর। এই সবজিতে আছে ফাইবার ও বিটা ক্যারোটিন। তাই নিয়মিত গাজর খান। এতে লিভারের ফ্যাট কমবে।
বিট
লিভার ভালো রাখতে চাইলে অবশ্যই বিট খাওয়ার অভ্যাস করুন। এই সবজিও অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। প্রতিদিন বিট খেলে সুস্থ থাকার পথ সহজ হবে।
ফুলকপি ও বাঁধাকপি
ফুলকপি ও বাঁধাকপি হলো ভিটামিন সি এর খনি। এমনকী এতে নানা জরুরি ভিটামিন ও খনিজ রয়েছে। তাই নিয়মিত অবশ্যই এই দুই সবজি খান। ফ্যাটি লিভারের সমস্যা থেকে মিলবে মুক্তি।
এসব সবজি খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন। দিনে অন্তত ৩০ মিনিট এক্সারসাইজ করুন। এতে সুস্থ থাকবেন।