চট্টগ্রামে আকাশ হত্যায় তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামে আকাশ হত্যায় তিনজন গ্রেপ্তার

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকায় মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে চন্দনাইশ ও নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সানি (২৪), মো. ইউছুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।

র‍্যাব জানায়, আকাশ ঘোষের কাছে একমাস আগে একটি মোবাইলের ডিসপ্লে পরিবর্তন ও মেরামত করাতে দেন সানি। মেরামত বাবদ এক ১ হাজার ৫০০ টাকা দেওয়ার কথা হয় তাদের মাঝে। এর পরিপ্রেক্ষিতে কিছু টাকা পরিশোধ করেন সানি। 

পরে বৃহস্পতিবার রাতে বাকি টাকা চাইলে আকাশকে নগরীর কোতোয়ালির কসাইপাড়া এলাকায় ডেকে নিয়ে যায় সানি। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন