সাঙ্গু নদীতে প্রাণ গেল ২ বছরের শিশুর

সাঙ্গু নদীতে প্রাণ গেল ২ বছরের শিশুর

প্রতিকী ছবি

চন্দনাইশে সাঙ্গু নদীতে ডুবে প্রাণ গেল মো. রাফসান উদ্দিন নামে দুই বছর বয়সী এক শিশুর। সোমবার (১৭ নভেম্বর) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকায় সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশু রাফসান উদ্দিন দোহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দিয়াকুল খানসাহেব পাড়া নাজিম মেম্বারের বাড়ি এলাকার মো. আবদুল করিমের ছেলে।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন দোহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ নাজিম উদ্দীন।

তিনি জানান, সকাল ৯টার দিকে শিশু রাফসান মায়ের সঙ্গে সাঙ্গু নদীতে যায়, কিন্তু মায়ের অজান্তে নদীতে পড়ে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির পর সাঙ্গু নদীর ১ কিলোমিটার দূরে দারগাকাটা চরে শিশুটি মরদেহ ভেসে ওঠে। এই মর্মান্তিক ঘটনায় ওই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আসরের নামাজের পর জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।