আজ মেজর এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী

আজ মেজর এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী

সংগ্রহীত ছবি

মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সভাপতি মেজর এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ নভেম্বর। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বীর যোদ্ধাকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হচ্ছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুর বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে সকাল ৯টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তাঁর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরেও দোয়া ও মিলাদের ব্যবস্থা রাখা হয়েছে।

 

কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মেজর জলিলের জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার সারাহ জলিল সবাইকে অনুরোধ করেছেন। মেজর এম এ জলিলের নেতৃত্বে নবম সেক্টরে মুক্তিযোদ্ধারা দেশের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সফল অভিযানে অংশ নেন। ১৯৮৯ সালের এই দিনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।