শততম টেস্টে সেঞ্চুরি থেকে ১ রান দূরে মুশফিক

শততম টেস্টে সেঞ্চুরি থেকে ১ রান দূরে মুশফিক

সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছেন। দুই দশকের ধারাবাহিক সাফল্যের পথে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই ক্রিকেটার আজ স্পর্শ করছেন এক ঐতিহাসিক মাইলফলক।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিন শেষে মুশফিক ৯৯ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেট হারিয়ে ২৯২ রানে। ক্রিজের অপর প্রান্তে লিটন দাস ৪৭ রান করে অপরাজিত অবস্থায় খেলছেন।