ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি।

নারায়ণগঞ্জের ফতুল্লা নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্টে আবু হানিফ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার আল আমির বাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ একই এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আবু হানিফ নিজ ইবাসার ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

প্রথমে তাকে পরিবারের লোকজন শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। এরপর আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।