আজ শুক্রবার ২১ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?
রাশিফল
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২১ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
আগুন বিদ্যুৎ থেকে সাবধান। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। ধারকর্জ ঋণের জালে আটকাতে পারেন। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
প্রেমীযুগলের মন আনন্দে নাচবে।
মিথুন [২১ মে-২০ জুন]
লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ধারকর্জ ঋণের জালে আটকাতে পারেন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। সুখশান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব রাখতে হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালে নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। প্রেম বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। নতুন দলিলপত্র আসতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। জীবিকা অর্জনের ভীত মজবুত হবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। টাকা- পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। ব্যবসায় লোকসান গুনতে হতে পারে। অত্যাবশ্যকীয় সফরে বাধা আসবে। পরিবারের কোনো বয়স্কলোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ব্যাংক ব্যালেন্স বাড়বে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। কামনা বাসনা পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
মামলা মোকদ্দমায় জয়ী হবেন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। সফলতার সূর্য ফোকাস মারবে। দুর্ভাগ্য দূর হবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। লৌকিকতা পরিহার্য। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। যানবাহন বদলের স্বপ্ন পূরণের সম্ভাবনা। মন ধর্মের প্রতি ঝুঁকবে।