আজ রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন
রেজাউদ্দিন স্টালিন
তারুণ্যের কবি, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন আজ শনিবার। এ উপলক্ষে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আজ বিকেল ৪টায় রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশকেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, কবি মতিন বৈরাগী, কবি ও শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, গীতিকবি শহীদুল্লাহ ফারায়জীসহ দেশবরেণ্য কবি-লেখকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
আশির দশকের অগ্রগণ্য কবি রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর বৃহত্তর যশোর জেলার নলভাঙ্গা গ্রামে। তাঁর গ্রন্থের সংখ্যা শতাধিক। তিনি বাংলা একাডেমিসহ দেশি-বিদেশি বহু পুরস্কার পেয়েছেন। তাঁর কবিতা বিশ্বের ৪২টি ভাষায় অনূদিত হয়েছে।