জোহর ও আসরের নামাজে জোরে কিরাত পড়ার বিধান কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমরা জানি জোহর ও আসরের নামাজে কিরাত আস্তে পড়তে হয়। যদি কেউ এই নামাজগুলোতে সামান্য জোরে কিরাত পড়ে ফেলে তাহলে কি তার সাহু সিজদা দিতে হবে। কতটুকু আওয়াজ করে পড়লে সাহু সিজদা দিতে হবে?
-মতিউর রহমান, সিলেট
উত্তর : যেসব নামাজে কিরাত আস্তে পড়তে হয়, যদি কেউ সে নামাজে ফরজ আদায় হওয়া পরিমাণ কিরাত অর্থাৎ বড় এক আয়াত বা ছোট তিন আয়াত অন্য ব্যক্তি শোনে—এমন উচ্চ স্বরে পড়ে, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে; অন্যথায় হবে না। (হিন্দিয়া : ১/১২৮, ফাতহুল কাদির : ১/৪৪০, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ২/১৪৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/২০১)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।