যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যাচেলর বাসা থেকে নুরুজ্জামান আকন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ফতুল্লার মধ্য সস্তাপুর এলাকার ফাইজুর মিয়ার ভাড়াটিয়া বাড়ির দুতলার ব্যাচলর রুম থেমে লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান আকন বরিশাল জেলার গৌরনদী থানার বাসুদেব পাড়ার আশরাফ আলী আকন ও তাসলিমা বেগমের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি ফেরদাউছ বলেন, নুরুজ্জামান আকন উক্ত বাড়ির দুতলা ফ্ল্যাটে আরো ৬ থেকে ৭ জনের সঙ্গে ব্যাচলর হিসেবে থাকেন এবং একটি ঔষুধ কোম্পানীতে কাজ করেন। সকালে রুমের সবার সাথে নুরুজ্জামানও কাজে চলে যায়। কাজের যোগদানের কিছু সময় পর ফের সে রুমে চলে আসে।
তিনি আরও বলেন, পরবর্তীতে দুপুরে স্থানীয় লোকজন বাহির খেতে নুরুজ্জামানে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ বিষয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।