ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের ডিসপ্লেসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের ডিসপ্লেসহ গ্রেফতার ১

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে অবৈধ ৫৬০ পিস মোবাইলের ডিসপ্লেসহ জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা ডিসপ্লে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়। 

গ্রেফতার হওয়া মো. রুহুল আমিন কিরন (৪০) নরসিংদী জেলার সদর উপজেলার বুয়াকুর এলাকার আফাজ উদ্দিন হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার এ অভিযান চালানো হয়। এ সময় রুহুল আমিনের কাছ থেকে ডিসপ্লে উদ্ধার করা হয়। তবে এগুলো কোন দেশ থেকে আনা সে বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।