নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল ও ছাত্রদল নেতা গ্রেফতার

নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল ও ছাত্রদল নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে একনলা দেশীয় অস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন (৩০) ও আলী হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির (২৩)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করে যৌথবাহিনী। 

নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আনোয়ার ও নাসিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বন্দুক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।