আজ বৃহস্পতিবার ২৭ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ বৃহস্পতিবার ২৭ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৭ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য।

দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতামতে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে। দ্বিচক্রযান বর্জন করুন। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান।

দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে।

মিথুন [২১ মে-২০ জুন]

জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনোবল বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন।

শত্রুরা পরাস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

আয় বুঝে ব্যয় করুন। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহ ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। হারানো বুকের ধন বুকে ফিরবে। দুর্জনরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। পিতা-মাতা সন্তানদের পূর্ণ সহযোগিতা পাবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। প্রেমী যুগল সাবধানে চলুন। ইলেকট্রনিকস সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। প্রেম বন্ধুত্ব ঘাতক হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।