খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

সংগ্রহীত ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তিনি।

এ তথ্য জানান, বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। 

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় সেখানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলেও জানান তিনি।