‘মক ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত’

‘মক ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত’

সংগৃহীত ছবি

রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মক ভোট চলছে। এই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র ও কক্ষ বাড়বে কি না সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ‎নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শনিবার সকাল শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘মক ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কি না, কোথাও সমন্বয়ের প্রয়োজন কি না, ভোটকক্ষ ও জনবল বাড়বে কি না এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে বেলা ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নিচ্ছেন।