বাংলাদেশ
খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত
প্রতিকি ছবি
খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় দুইজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনই নিহত হয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ফজলে রাব্বি রাজন। তাৎক্ষণিকভাবে অপর নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।