এবার মেট্রোর ছাদে উঠলো ২ যাত্রী, অতঃপর ট্রেন চলাচল বিঘ্নিত

এবার মেট্রোর ছাদে উঠলো ২ যাত্রী, অতঃপর ট্রেন চলাচল বিঘ্নিত

এবার মেট্রোর ছাদে উঠলো ২ যাত্রী, অতঃপর ট্রেন চলাচল বন্ধ

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদে উঠে পড়েন দুই জন যাত্রী। আর মেট্রোর সাদে এই যাত্রী উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ সময় যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সারাদিন অফিস শেষে গন্তব্যের উদ্দেশ্যে ফেরার সময় ২ যাত্রীর হঠাৎ এই আচরণের ফলেই সৃষ্টি হয় এই দুর্ভোগের। তাৎক্ষণিক আনসার সদস্যদের সহযোগীতায় তাদেরকে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, চলাচল বন্ধ হওয়ার কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে ঠিক কতক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকবে তা তিনি ওই সময় জানাতে পারেননি।