ঢাকা ক্যাপিটালসের সঙ্গে থাকছেন শাকিব খান

ঢাকা ক্যাপিটালসের সঙ্গে থাকছেন শাকিব খান

ছবি: সংগৃহীত

শাকিব ভক্তদের জন্য বড় সুখবর! যে গুঞ্জন ছড়িয়েছিল যে ঢালিউড সুপারস্টার শাকিব খান আর ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই, সেটি পুরোপুরি সত্য নয়। বিপিএলের আসন্ন দশম আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় শাকিব খান থাকছেনই, তবে আগের মতো পুরো দলের মালিক নন, বরং ২০ শতাংশ শেয়ারহোল্ডার হিসেবে।

গত মৌসুমে রিমার্ক-হারল্যানের ব্যানারে ঢাকা ক্যাপিটালসের ডিরেক্টর ও অন্যতম মালিক হিসেবে যোগ দিয়ে তুমুল আলোচনা তৈরি করেছিলেন শাকিব। মাঠে দল ভালো না করলেও গ্যালারি জমে উঠতো তার এক ঝলক পাওয়ার আশায়। এবার মালিকানা পুরোপুরি চলে গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে। কিন্তু নতুন মালিকপক্ষ শাকিব খানকে ছাড়েনি। তার নামে এখনো ২০ শতাংশ শেয়ার রয়েছে দলটির।

রোববারের খেলোয়াড় ড্রাফটে শাকিবকে না দেখে অনেকে ভেবেছিলেন সম্পর্ক ছিন্ন। কিন্তু তিনি এখনো দলের অংশ, শুধু পর্দার আড়ালে একটু বেশি থাকবেন।

এডীকে এবারের বিপিএল হবে আরও রোমাঞ্চকর। প্রথমবারের মতো যোগ হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। মোট ছয় দল- ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরু হতে ২৬ ডিসেম্বর, ফাইনাল ২৩ জানুয়ারি। 

ক্রিকেটের মাঠে এবারও তাই শাকিব-জাদু থাকছে। ভক্তদের জন্য আরেকটি মৌসুম, যেখানে ব্যাট-বলের সঙ্গে মিশে থাকবে ‘কিং খান’-এর ঝলক। গ্যালারি ফের উত্তাল হবে, এটি এখন শুধু সময়ের অপেক্ষা!