নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার সপ্তম বিবাহবার্ষিকী আজ
ফাইল ছবি
আজ মার্কিন অভিনেতা-গায়ক নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সপ্তম বিবাহবার্ষিকী। ২০১৮ সালের ২ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। বিশেষ দিনে রোম্যান্সের ঝলক দেখালেনেএই তারকাদম্পতি। বিবাহবার্ষিকী উপলক্ষে বিদেশের চোখধাঁধানো লোকেশনে ছুটি কাটাতে গেছেন নিক-প্রিয়াঙ্কা। সেখান থেকেই মঙ্গলবার সাতসকালে নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন বলিউডের ‘পরদেশি জামাই’। বিকিনি পরনে ‘দেশি গার্ল’কে পিছন থেকে লেন্সবন্দি করে নিক লিখেছেন, ‘আমার ড্রিম গার্ল-এর সঙ্গে বিয়ের সাত বছর হলো।’
সেই ছবিতেই দেখা গেল, পাহাড় ঘেরা নীল জলরাশির ধারে লাল বিকিনি পরে গায়ে রোদ মাখছেন প্রিয়াঙ্কা। শরীরে জড়ানো তোয়ালে। হাতে পাণীয়র গ্লাস। স্ত্রীর শরীরী হিল্লোলে মন্ত্রমুগ্ধ হয়ে সেই ফ্রেমই ক্যামেরাবন্দি করেছেন নিক জোনাস। বিয়ের জন্মদিনে স্বামীর আদুরে পোস্টে ততোধিক আপ্লুত অভিনেত্রীও। পালটা নিককে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তোমাকে ঘিরেই তো সব স্বপ্ন।’ স্বামী-স্ত্রীর এমন মাখোমাখো রসায়নে সরগরম নেটভুবন। বিয়ের সাত বছর পরও যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি, তা আর বলার অপেক্ষা রাখে না।