টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া

ফাইল ছবি

টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি প্রমুখ।

শেষে ৫০ জন মাদ্রাসাশিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।