ড্যাবের ৮ চিকিৎসককে সুখবর দিল বিএনপি

ড্যাবের ৮ চিকিৎসককে সুখবর দিল বিএনপি

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাতিল করা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আটজন চিকিৎসকের সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইতোপূর্বে ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামানকে ড্যাবসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

ঘোষণায় আরও বলা হয়েছে, উল্লিখিত এই আটজন চিকিৎসকের সেই সংশ্লিষ্টতা না থাকার সিদ্ধান্ত আজ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে তারা ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোনো পর্যায়ের পদে সংশ্লিষ্ট হতে পারবেন।

প্রসঙ্গত, এই আটজন চিকিৎসককে গত ২৯ জুলাই বিএনপি অব্যাহতি দিয়েছিল। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলপন্থি চিকিৎসকদের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়।