বান্দরবানে মোটরসাইকেলের ধাক্কায় দুইজনের মৃত্যু
প্রতিকী ছবি
বান্দরবানে মোটরসাইকেলে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বাইতুল ইজ্জত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজমুল (৩০) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাছ ব্যবসায়ী তৌহিদ (২৫)।
স্থানীয়রা জানান, বিকেলে বাইতুল ইজ্জত এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে তিনজন আরোহী গুরুতর আহত হন। এরমধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী কাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রামে রেফার্ড করেন।
দুর্ঘটনার বিষয়ে কেরানিহাট আশশেফা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে মোটরসাইকেলের তিন আরোহীকে নিয়ে আসেন। তাদের দুইজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন, অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার এসআই মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান।