প্রাপ্তবয়স্ক মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করলে বিধান কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে যদি তার অভিভাবকের অগোচরে নিজে নিজে বিয়ে করে বসে, তাহলে সেই বিয়ের বিধান কী?
—সজিব, ঠাকুরগাঁও
উত্তর : প্রাপ্তবয়স্ক মেয়ে কুফু (পারিবারিক সমতা) বজায় রেখে বিয়ে সম্পাদন করলে তা জায়েজ হবে। আর কুফু মোতাবেক না করলে সেই বিয়ে বহাল রাখা না রাখার ব্যাপারে অভিভাবকের অধিকার থাকবে। তাঁরা চাইলে মুসলিম পারিবারিক আদালতের মাধ্যমে বিয়ে বাতিল করতে পারবেন। (আদ্দুররুল মুখতার : ৩/৫৫, ফাতাওয়ায়ে কাজি খান : ২/১৫৫)
৭৮৬ লেখা আংটি পরে বাথরুমে যাওয়া
প্রশ্ন : অনেকের আংটিতে বিসমিল্লাহর সাংকেতিক নম্বর ৭৮৬ বাংলায় লেখা থাকে।
এ ধরনের আংটি হাতে দিয়ে পায়খানা-প্রস্রাবে যাওয়ার বিধান কী?
—ইকবাল, সোনারগাঁও
উত্তর : এ ধরনের সংখ্যাবিশিষ্ট আংটি পরে পায়খানা-প্রস্রাবে যাওয়া যাবে। (রদ্দুল মুহতার : ৬/৩৬১, ৬/৩৪৬, জাদিদ ফিকহি মাসায়েল : ১/৩৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৪২)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।