ভরপুর ভাজাপোড়া খেলেও হবে না গ্যাস, জানুন উপায়
ছবি: সংগৃহীত
ভাজাপোড়া প্রায় সবাই পছন্দ করেন। কিন্তু গ্যাস-অম্বলের ভয়ে ১০০ হাত দূরে থাকতে চান অনেকে। বর্ষার মৌসুমে চপ-শিঙাড়া, পাকোড়াসহ বিভিন্ন বিভিন্ন ধরনের ভাজাপোড়া দেখা যায় আশপাশে। এমন লোভনীয় খাবার দেখলে লোভ সামলানো যায় না।তাই একসঙ্গে বেশ কয়েকটি খেয়ে ফেলেন। আর তৃপ্তির পরেই আসে অস্বস্তি।
এই ধরনের ভাজাপোড়া খাবারের প্রতি ভালোবাসা থেকেই কোলেস্টেরল, ডায়াবেটিস, ওবেসিটি ধরে পড়ে। আর সে জন্য ভাজাপোড়া বন্ধ না করলেও চলবে।
শুধু মানতে হবে কিছু নিয়ম। চলুন, জেনে নেওয়া যাক—
হালকা গরম পানি
ভাজাপোড়া খাওয়ার পর শরীরে অস্বস্তি হলে হালকা গরম পানি খেতে পারেন। তাতে খানিকটা স্বস্তি পাওয়া যাবে। তেলেভাজা খাওয়ার অন্তত ৩০-৪০ মিনিট পরে হালকা গরম পানি খেলে তাড়াতাড়ি খাবার হজম হয়ে যাবে।ফলে পেট ভার হয়ে থাকার সমস্যাও মিটবে।
গ্রিন টি
তেলে ভাজা খাবার খাওয়ার পর শরীর চাঙ্গা রাখতে গ্রিন টি খেতে পারেন। কারণ গ্রিন টি-তে থাকা ফ্ল্যাভোনয়েড হজমে সাহায্য করে। তাই ভাজাপোড়া খাওয়ার কিছুক্ষণের মধ্যে গ্রিন টি খেলে শরীরের অস্বস্তি দূর হবে।
হাঁটাহাঁটি
ভাজাভুজি খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমাতে যাওয়া ঠিক না।
এতে অস্বস্তি বেড়ে যেতে পারে। হজমের গোলমালও দেখা দিতে পারে। ভাজাপোড়া খাবার খাওয়ার ২০ মিনিট পরে হাঁটুন। এতে খাবারও দ্রুত হজম হবে।