আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
সংগৃহীত ছবি
শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার বিকালে শহরের সড়ক বাজারস্থ পৌর মুক্ত মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে শেষ হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া পৌর বিএনপি সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাতি মো. বাহার মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসীন ভূইয়া, পৌর যুবদলের সদস্য আহবায়ক জাবেদ আহমেদ, সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক ওসমান খান ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রামিন খান, সদস্য সচিব মো. জিকু প্রমুখ।