ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে : মাজেদ বাবু

ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে : মাজেদ বাবু

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলার ১০ নং তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে মাজেদ বাবু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।

মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো দল নেই, মত নেই, নেই বিভাজন...এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক ঈশ্বরগঞ্জের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।

তিনি আরও বলেন, আমি আপনাদের কথা দিতে পারি এই ঈশ্বরগঞ্জ থেকে আমার কিছুই নেওয়ার নেই। এই ঈশ্বরগঞ্জ থেকে আপনাদের ভালোবাসা নিতে এসেছি। আর তার বিনিময়ে এই অঞ্চলকে একটি মডেল অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।