মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

মাগুরা-১ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা ও শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার দুপুরে মাগুরার শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে মাগুরার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুতুবুল্লাহ। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

মাগুরায় আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে আজ সোমবার মোট চার জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।