প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১৩ পদে নিয়োগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১৩ পদে নিয়োগ

ফাইল ছবি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ‘উপসহকারী প্রকৌশলী’ (অসামরিক) পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীরা ২০২৬ সালের ৮ জানুয়ারি বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি বাবদ ২২৩ টাকা পরিশোধ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়

বিভাগের নাম: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়স: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে প্রতিরক্ষা মন্ত্রণালয় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।