কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

সংগৃহীত ছবি

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ নামের একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাসের ভেতরে বসে তখন সাউন্ডবক্সে গান শুনছিলেন হেলপার। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস চালকের সঙ্গে কথা বলে জেনেছি, হেলপার ভেতরে বসে সাউন্ডবক্সে গান শুনছিল। এমন সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। কেউ হতাহত হয়নি।

কক্সবাজার ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।