বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

সংগৃহীত ছবি

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

মঙ্গলবার সকালে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন এই নেতা। তৃপ্তি যশোর-১ শার্শা আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী। তিনি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

যশোরের শার্শার কাশিপুর গ্রামে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। পরে তাঁকে পাশের উপজেলা শার্শার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ দুই দিবসে সমাধিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও বিজিবি পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।