আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
প্রতিকী ছবি
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
প্রধান উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা ৩০ মিনিট : ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিএনপির কর্মসূচি
• সকাল ১১টা : জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
• সকাল ১১টা : জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু।