জলবায়ু ঝুঁকি নিয়ে নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

জলবায়ু ঝুঁকি নিয়ে নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্যে নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের বইপট্টির একটি হোটেলে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রুহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম, টেকনিক্যাল অফিসার তামান্না জেবিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

আয়োজকরা জানান, রাজশাহী ও নওগাঁ জেলার ৪টি উপজেলায় ২৪টি ইউনিয়নে প্রাথমিক কার্যক্রম চলছে। পানির স্তর নিচে নামায় কৃষি ও মানবজীবনে বিরূপ প্রভাব পড়ছে। বজ্রপাতে শ্রমিক মৃত্যুর ঘটনা বাড়ছে এবং কলকারখানার বর্জ্যে নদী দূষিত হচ্ছে।

সম্মিলিত উদ্যোগে পরিবেশ রক্ষার আহ্বান জানানো হয় সভায়।