আওয়ামী লীগে প্রকৃত মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না: বিএনপি প্রার্থী সরওয়ার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর।
তিনি বলেন, ১৯৭১ সালের আগে দেশ নিয় আওয়ামী লীগ তাদের নির্বাহী সভায় কোনো সিদ্ধান্ত নেয়নি। বিএনপি মুক্তিযুদ্ধের একমাত্র দল। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।
গত বৃহস্পতিবার একটি কমিউনিটি সেন্টারে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াসসহ আরো অনেকেই। সভায় উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।