দ্বিতীয় পুত্রের মা হলেন ভারতী সিং

দ্বিতীয় পুত্রের মা হলেন ভারতী সিং

ছবিঃ সংগৃহীত।

আবারও মা হয়েছেন ভারতীয় কমেডিয়ান ভারতী সিং। শুক্রবার সকালে তাঁর কোলজুড়ে এসেছে নতুন মানুষ। না যমজ সন্তান নয়, ১৯ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

এদিন ‘লাফটার শেফস ৩’-এর শুটিংয়ে যাওয়ার কথা ছিল ভারতীর।

ইমার্জেন্সি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দ্বিতীয় পুত্রের জন্ম হয়।

ভারতীর সন্তান হওয়ার কথা প্রকাশ্যে আসতেই আনন্দে আত্মহারা অনুরাগীরা। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতী বলেছিলেন, কন্যাসন্তান যত দিন পর্যন্ত না হচ্ছে, তত দিনই নাকি তিনি চেষ্টা চালিয়ে যাবেন।

প্রথম সন্তান গোল্লার তিন বছর পরে নতুন মানুষ এলো তাঁর কোলে।

সূত্রের খবর, অন্য দিনের মতো এদিনও শুটিংয়ে গিয়েছিলেন ভারতী। তবে হঠাৎ শরীরে অস্বস্তি হতে থাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 

গত অক্টোবরেই দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ভারতী।

বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন।

ভারতী সিং এবং হর্ষ লিম্বাছিয়া ২০১৭ সালে বিয়ে করেন। ২০২২ সালে, ভারতী তাঁদের প্রথম পুত্র লক্ষ্যের জন্ম দেন। যাঁকে ভালোবেসে গোল্লা বলে ডাকেন তিনি। 

ভারতীকে সম্প্রতি ‘লাফটার শেফস ৩’-এর সঞ্চালনা করতে দেখা গেছে।

এই অনুষ্ঠানে এলভিশ যাদব, কৃষ্ণা অভিষেক, তেজস্বী প্রকাশ এবং জান্নাত জুবায়েরসহ অনেক তারকা অংশগ্রহণ করেছেন।