নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রতিকী ছবি
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল খালেক নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল খালেক উপজেলার কচুয়া গ্রামের ছামছুর রহমানের ছেলে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, গ্রেপ্তার আব্দুল খালেককে শুক্রবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
সে বড়গাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।