রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসা থেকে ৯ বছরের শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
প্রতিকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে স্কান মাদরাসা থেকে ফাঁস দেওয়া ৯ বছরের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ১১টায় মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, দিনের কোনো এক সময় এই ঘটনা ঘটে।
ধীরে ধীরে এই খবর আশপাশে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী মাদরাসায় ভিড় করে উত্তেজনা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের দাবি অনুযায়ী মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাত সাড়ে ১১টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। সেখানে গোয়েন্দা বাহিনী (ডিবি) উপস্থিত ছিল। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত থাকবে।’