আজ রবিবার ২১ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ রবিবার  ২১ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২১ ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন।

কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। ধারকর্জ ঋণমুক্ত করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। হারানো বুকের ধন বুকে ফিরবে।

ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।

মিথুন [২১ মে-২০ জুন]

টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে।

অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দুর্যোগের কালো মেঘ বিরাজ করবে। মিথ্যা দুর্নাম বদনাম বাড়তে পারে। 

কর্কট [২১ জুন-২০ জুলাই]

ডাকযোগে শুভ সংবাদ আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। প্রতিযোগিতায় জয়ী হবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের মাইলফলক হয়ে থাকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। সব প্রকার অনুচিত কাজ বর্জনীয়। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শ্রমিক কর্মচারীদের প্রতি নজর রাখুন।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দৈন্যতা কাটবে।  মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। দাম্পত্য সুখশান্তি ঐক্যতা বজায় থাকবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ধৈর্য সাহস মনোবল বাড়বে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। ক্যারিয়ার বিজনেস অর্থভাগ চমকে উঠবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। মন ধর্মের প্রতি ঝুঁকবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জনীয়। বন্ধুত্বে ফাটল ধরতে পারে। অযাচিত ব্যয় বাড়তে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সফলতার সূর্য ফোকাস মারবে। পাওনা টাকা আদায় হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে।