অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সদরপুরে ওয়ার্ড আ. লীগ সভাপতি আটক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সদরপুরে ওয়ার্ড আ. লীগ সভাপতি আটক

প্রতিকী ছবি

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুরের চরবিষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সদরপুর পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আওয়ামী লীগ নেতার নাম জালাল উদ্দীন সেক।

তিনি জাকেরের ডাংগী গ্রামের মৃত হাসেন সেকের ছেলে। জালাল উদ্দীন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চর বিষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি বলে জানা গেছে।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ্‌ বলেন, সদরপুর উপজেলার আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে অভিযান চালানো হয়েছে। এসময় কার্যক্রম নিষদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামিকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এমন অভিযান অব্যাহত থাকবে।