মনোনয়ন পরিবর্তন হলে নির্বাচন করবেন সাবেক মেয়র সাক্কু

মনোনয়ন পরিবর্তন হলে নির্বাচন করবেন সাবেক মেয়র সাক্কু

সংগৃহীত ছবি

সোমবার নগরীর নানুয়ার দিঘি সংলগ্ন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মনিরুল হক সাক্কু।

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তবে তার এই মনোনয়নপত্র কেনা সঠিক হয়নি এবং তিনি তা জমা দেবেন না বলে জানিয়েছেন।

সোমবার নগরীর নানুয়ার দিঘি সংলগ্ন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মনিরুল হক সাক্কু বলেন, আমি তো মনিরুল হক চৌধুরী ভাইয়ের লোক। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তার জন্য জান দিয়ে কাজ করে যাচ্ছি। ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য আমি নিজেই মহাসচিব সাহেবকে অনুরোধ করেছি। স্যরি, এ সময়ে আমার মনোনয়ন কেনা ঠিক হয়নি। আমি তা জমা দেব না। তবে এ আসনে মনোনয়ন পরিবর্তন হলে আমি নির্বাচন করব।

তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনয়ন বঞ্চিত আমিন উর রশিদ ইয়াছিনকে উদ্দেশ্য করে বলেন, তিনি তার শ্যালককে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন। আমি অল্প ভোটে হেরে যাই। তার শ্যালক নির্বাচন না করলে বিপুল ভোটে বিজয়ী হতাম। পরবর্তীতে উপনির্বাচনেও তার শ্যালক নির্বাচন করে। আমি তো তার কোনো ক্ষতি করিনি। আমার কি অপরাধ, তিনি প্রকাশ্যে বলুক।

প্রসঙ্গত, ২০২১ সালে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনের সিদ্ধান্ত নেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। একই সঙ্গে নির্বাচন করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। তিনি আমিন উর রশিদ ইয়াছিনের শ্যালক। ওই নির্বাচনে সাক্কু আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের কাছে ৩৪৩ ভোটে হেরে যান। কায়সার পান ২৯ হাজারের বেশি ভোট। ওই নির্বাচনে অংশগ্রহণ করায় সাক্কু ও কায়সার দুইজনকেই বহিষ্কার করে বিএনপি