তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুরে সভা
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভা সফল করতে গাজীপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বর এলাকায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান এবং জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালিকুজ্জামান বাবলু, বিএনপি নেতা ফরিদ আহমেদ মৃধাসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় সভাপতির বক্তব্যে একেএম ফজলুল হক মিলন বলেন, যে স্থানে তারেক রহমানকে সংবর্ধনা প্রদান করা হবে, তা গাজীপুরের খুব কাছেই অবস্থিত। এই সংবর্ধনা সভা সফল করতে গাজীপুর জেলা থেকে লক্ষাধিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
বিপুল সংখ্যক মানুষের আগমনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।