অ্যাপে ভোটাধিকার প্রয়োগে মুন্সীগঞ্জে অবহিতকরণ সভা

অ্যাপে ভোটাধিকার প্রয়োগে মুন্সীগঞ্জে অবহিতকরণ সভা

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে এ সভা আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কমিশনার মো. ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানসহ উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন