তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর থেকে প্রায় ২৫ হাজার নেতাকর্মী অংশ নেবেন। লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় যাওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপি ও যুবদলের নেতারা।

বিএনপি নেতারা জানান, আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে চাঁদপুর থেকে লঞ্চ, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার প্রস্তুত রাখা হয়েছে, যাতে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ঢাকায় পৌঁছাতে পারেন।

এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সভা-সমাবেশ, মিছিল ও প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে