তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে র‍্যালিতে বিএনপি নেতার মৃত্যু

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে র‍্যালিতে বিএনপি নেতার মৃত্যু

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালীতে অংশগ্রহণকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামের বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ পৌর শহরের র‌্যালির সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান চৌধুরী বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য এবং জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আমিরুল বাহার বলেন, রাজপথের একজন সাহসী, নিবেদিত ও নির্ভীক কর্মীকে দল হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

বিএনপি মনোনিত সংসদ প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মনজুরুল ইসলাম মনজু শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহজাহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।