সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ চাতক পাখির মতো মুখিয়ে আছে: ফয়জুল করিম
সংগৃহীত ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চাতক পাখির মতো মুখিয়ে রয়েছে। যেখানে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
মঙ্গলবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।
ফয়জুল করিম আরও বলেন, মানুষ চায় নির্বাচনে মারামারি থাকবে না, পেশিশক্তির ব্যবহার করতে পারবে না। কালো টাকার ছড়াছড়ি থাকবে না। প্রশাসন থাকবে নিরপেক্ষ।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
আট দলীয় জোটের বিষয়ে ফয়জুল করিম জানান, দুই একদিনের মধ্যেই বিষয়টি জানানো হবে। বরিশাল-৫ আসনে তিনি নিজেই নির্বাচন করবেন।
এছাড়া বরিশাল বিভাগের ২১ আসনে জনপ্রিয় প্রার্থীদের জোট থেকে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।