চাঁপাইনবাবঞ্জে তুষের বস্তা তোলার সময় ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবঞ্জে তুষের বস্তা তোলার সময় ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিকী ছবি

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি অটোরাইস মিল চত্বরে কাঠের সিঁড়ি বেয়ে মাথায় করে তুষের বস্তা তোলার সময় ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম এত্তাব আলী (৬৬)। তিনি গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাক থেকে নামার সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে আহত হন এত্তাব। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, খবর পেয় পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।