ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
সংগ্রহীত ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সুজন মিয়া (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
কারারক্ষী আল মামুন বলেন, সুজন মিয়া হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসি।
পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মৃত সুজন মিয়ার বাবার নাম সালামত মিয়া। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি ছিলেন।
তবে কি মামলায় বন্দি ছিলেন প্রাথমিকভাবে তা জানা যায়নি।